× Banner
সর্বশেষ
ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি

ডুবোচরে ফেরি আটকে সকল প্রকার নৌ চলাচল বন্ধ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লৌহজং হাজরা চ্যানেল মুখের ডুবোচরে আটকে আছে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

বুধবার সন্ধ্যা ৬টায় ফেরিটি পদ্মার ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হওয়ায় সন্ধ্যা থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে এই নৌরুট দিয়ে।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিমুলিয়া ঘাট থেকে পরিবহন ,যাত্রীবাহী বাস ও ছোট-বড় গাড়ি নিয়ে শিবচরের কাওড়াকান্দি ঘাটে আসতে ছিল রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।

মুল পদ্মা থেকে লৌহজং টানিং পয়েন্ট পার হতে হাজরা চ্যানেলমুখে আসলেই ফেরিটি ডুবোচরে আটকে যায়। ফলে চ্যানেলমুখ বন্ধ হয়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায় সন্ধ্যা থেকে।

রাত সাড়ে ৮টা এই রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিটি ডুবোচরে আটকে আছে। এ দিকে ফেরিটিকে উদ্ধার করতে উদ্ধারকারী জাহাজ যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

বিআইডব্লিউটিসি’র কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক মোস্তফা কামাল বলেন,‘রোরো ফেরিটি কাওড়াকান্দি আসার পথে হাজরা চ্যানেলের ডুবোচরে আটকে যায়। চ্যানেল মুখ আটকে যাওয়ায় বন্ধ রয়েছে ফেরি চলাচল।

এদিকে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলো চ্যানেল পার হতে না পেরে পদ্মার বিভিন্ন স্থানে নোঙর করে আছে বলে ঘাট সূত্রে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..