× Banner
সর্বশেষ
ধর্ষণের আসামি জামিনে মুক্তি পেয়ে হুমকি ভূমি রেজিষ্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীন হওয়া উচিত – সিনিয়র সচিব বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস নির্বাচন কালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: তথ্য ও উপদেষ্টা আবু ধাবিতে মঙ্গলবার বসছে আইপিএলের নিলাম :ম্যানেজারের ভুলে অ্যাস্টন ভিলার কাছে হারের পর জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল Why I stand in support of a liberal, human rights–based government নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা‎‎ নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কেন উদার মানবাধিকারভিত্তিক সরকারের পক্ষে দাঁড়াই

ডিআইজি কৃষ্ণ পদ রায়ের মাতার মৃত্যুতে নবীগঞ্জের বিভিন্ন মহলের শোক

Kishori
হালনাগাদ: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা গ্রামের অধিবাসী ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায়ের মাতা রমা রানী রায় (৭৯) আর নেই।

তিনি আজ বুধবার সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ঐদিন বিকালেই নিজ গ্রামের শ্মশানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।

তার মৃত্যুর খবর শুনে শেষবারের মত তাকে এক নজর দেখার জন্য গ্রামের বাড়ীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভীড় জমান।

ডিআইজি কৃষ্ণ পদ রায়ের মাতার মৃত্যতে গভীর শোক প্রকাশ করেন নবীগঞ্জ বাহুবল আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্ত্তী সুবলসহবিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..