টাঙ্গাইলের তাঁতের শাড়িকে জিআই পণ্য হিসেবে ঘোষণা

টাঙ্গাইলের তাঁতের শাড়িকে জিআই পণ্য হিসেবে ঘোষণা

ঐতিহ্যবাহী টাঙ্গাইলের তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়।  বৃহস্পতিবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এ তথ্য জানান।

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম ই-মেইলের মাধ্যমে আবেদন ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাঠান। বুধবার মন্ত্রণালয়ে হার্ড কপি জমা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এ স্বীকৃতি দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।