× Banner
সর্বশেষ
এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
ঝিনাইদহে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচীতে ক্যাবের সভাপতি এন এম শাহজালাল, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেসময় বক্তারা বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং ভোক্তা অধিকার নিশ্চিতে আরও তদারকির দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..