ঝিনাইদহের শৈলকুপায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকুপায় আছালত শেখ (৬৫) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামেএ ঘটনা ঘটে। নিহত আছালত শেখ ওই গ্রামের মুনালে শেখের ছেলে।

হুদামাইলমারী গ্রামের ইউপি সদস্য বাবুল হোসেন জানান, বিকেলে আছালত শেখ গরুর জন্য খাবার আনার জন্য বাড়ী থেকে মাঠে গিয়েছিল। মাঠ থেকে ফেরার পথে বাড়ীর পাশে পুর্ব থেকে ওৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসলে আছালত শেখ মারা যায়।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে বলে সংবাদ পেয়েছি। সেখানে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।