ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা জজ শীপের শহীদ সোহেল- জগন্নাথ মিলানায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রিসী কনফারেন্স হয়েছে।শনিবার সকাল ১০ টায় মূখ্য বিচারিক হাকিম মো: আবু শামীম আজাদের সভাপতিত্বে সভায় জেলা ও দায়রা জজ মো: ইখতিয়ারুল ইসলাম মল্লিক প্রধান অতিথি ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানিকহার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুর রকিব ও সিভিল সার্জন ডা: শ্যামল চন্দ্র হাওলাদার, পিপি আব্দুল মান্নান রসুল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির জিএম এমদাদুল হক, বন কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, কোর্ট পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির সহ ৪ থানার অফিসার ইনচার্জ এবং পুলিশ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা বক্তব্য রাখেন।
সভায় বিভিন্ন থানায় মামলা পরিস্থিতি ও আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, আদালতে স্বাক্ষীদের হাজিরার বিষয় এবং বর্তমান সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে করনিয় বিষয় আলোচনা হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আয়োজন করেছে।
বর্তমান সময় সামাজিক অবক্ষয়ের ক্ষেত্রে মাদক মুক্ত করার বিষয়টিও এতে গুরুত্বসহকারে আলোচিত হয়।





