জুলাইয়ে আহতরা টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার মূল ফটকের সামনে

জুলাইয়ে আহতরা টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার মূল ফটকের সামনে

জুলাইয়ে আহতরা টানা ২৬ ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার মূল ফটকের সামনে। এক দফা দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের মূল ফটকের সামনে টানা ২৬ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। তারা গতকাল ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে এখানে অবস্থান করছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রধান উপদেষ্টার প্রধান ফটক ঘুরে দেখা যায়, প্রায় ২৫ থেকে ৩০ জন আন্দোলনকারী অবস্থান করছেন গেটের সামনে। পুলিশ ও কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) বিভিন্ন সংস্থার সদস্যরা তাদের ঘিরে আছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, রাতে এখানে তারা খোলা আকাশের নিচেই অবস্থান করেছেন। সকালে অনেকে আশপাশে কোথাও গিয়েছেন। ফলে এখন মানুষের সংখ্যা কম। তবে দেশের বিভিন্ন জেলা থেকে জুলাই আহতরা রওনা হয়েছেন। দাবি আদায়ে তারাও দুপুর-বিকাল নাগাদ যোগ দেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।