জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ান না দিয়ে খুতবা দেওয়ার আহ্বান

জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ান না দিয়ে খুতবা দেওয়ার আহ্বান

মহামারী করোনাভাইরাস ছড়ানোর আতংকে শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি নামাজের সময় কাতারে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বয়স্ক মুসুল্লিসহ যে কোনো বয়সের মুসুল্লি যাদের হাঁচি কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদেরকে জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে। পাশাপাশি যে কোনো রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এছাড়া মুসুল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়তে আহবান জানানো হয়েছে। করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যেই বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।