জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মেহের আমজাদ,মেহেরপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান-এর৩৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুর রহমান।

মেহেরপুর পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আনছার-উল হক, সহ-সভাপতি শেখ সাঈদ আহম্মেদ, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক এম,একে খায়রুল বাশার, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রোমানা আহাম্মেদ, জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম,পৌর বিএনপি’র সহ-সভাপতি আবু সুফিয়ান হাবু, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দীন মোল্লা প্রমুখ।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি হাজী ফজলু খান, আব্দুস সামাদ, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, জেলা যুবদল নেতা জাহিদুল হক জাহিদ, জেলা মহিলা দল নেত্রী নাজমুন নাহার রীনা, পলি খাতুন বেদানা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুল, সাবেক ছাত্রদল-এর সাধারন সম্পাদক আজমল হক মিন্ট প্রমুখু। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।