× Banner
সর্বশেষ
মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

জাপানী নাগরিক হত্যায় দুই ব্যাংক কর্মকর্তা আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

রংপুর প্রতিনিধিঃ রংপুরে জাপানী নগারিক কুনিও হোশি হত্যার ঘটনায় ব্র্যাক ব্যাংকের রাজশাহী শাখার দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ব্যাংকের সামনে থেকে বৃহস্পতিবার রাতে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের আটক করে। আটকরা হলেন— ব্যাংকের সেলস এ্যান্ড সার্ভিস অফিসার মো. সুলতান নাহিদ ও ক্রেডিট কার্ড অফিসার এইচ এম শাহারিয়ার।

আটকরা রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় থাকেন। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজাহার আলী জানান, জাপানী নাগরিক হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্র্যাক ব্যাংক রাজশাহী শাখার চার কর্মকর্তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের মধ্য থেকে দু’জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু’জন নাহিদ ও শাহারিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার ঘটনাস্থল রংপুরে নিয়ে যাওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..