× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

ক্রীড়াই সুস্হ্য মানষিকতার বিকাশ ঘটায়। আজ ৯ সেপ্টেম্বর (সোমবার) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীতে গতবারের ন্যায় আনন্দঘন পরিবেশে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট/২০১৯ (বালক অনূর্ধ্ব- ১৭) এর পর্দা উঠলো। উদ্বোধন  করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাছুমা আরেফীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান  জনাব আব্দুল লতিফ মিয়া  ,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জনাব আবুবকর সিদ্দিক মিলন, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবেদ আলী ইউ পি চেয়ারম্যান,  জনাব গোলজার হোসেন, ইউপি চেয়ারম্যান, জনাব হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান জনাব এজাহার আলী মিয়া, ইউ পি চেয়ারম্যান জনাব মোসাব্বের আলী মুসা মিয়া, ইউ পি চেয়ারম্যান জনাব খয়বর আলী মিয়া, ইউ পি চেয়ারম্যান, জনাব লুৎফর রহমান বাবু ও ফুলবাড়ী প্রেসক্লাব  এর সাধারণ সম্পাদক জনাব জাকারিয়া মিয়া এবং উপজেলা ক্রীড়া সংস্থার পদস্থ কর্মকর্তাবৃন্দ।
ফুলবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে ছয় ইউনিয়নের ছয়টি দল অংশগ্রহণ করবে । ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকাল ৩ ঘটিকায়  পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।পরে ছয় ইউনিয়নের চেয়ারম্যানগণ নিজ নিজ দলের পতাকা উত্তোলন করেন।উদ্বোধনি খেলায়  বড়ভিটা ইউনিয়ন ও নাওডাঙ্গা ইউনিয়ন ফুটবল দল পরস্পরের মোকাবিলা করে।


এ ক্যটাগরির আরো খবর..