ছাতকের গোবিন্দগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন

ছাতকের গোবিন্দগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা উদ্বোধন
ছাতক প্রতিনিধিঃ ছাতকের গোবিন্দগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের ৮১তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভার্চুয়ালিভাবে যুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালীভাবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উদ্বোধনী অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, ডাচ বাংলা ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ আফাজ উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপক আশীষ কুমার বণিক, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান দিলোয়ার হোসাইন নাজমুল, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ সরকুমসহ ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ##

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।