× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

চট্টগ্রাম ফয়েজলেক হারাচ্ছে কনকর্ড, লাইসেন্স ও বাতিল

admin
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭

রাজিব শর্মা, চট্টগ্রামঃ রেলওয়ের ভূমি ব্যবহারে চুক্তির শর্ত ভঙ্গ করায় কনকর্ড এন্টারটেইনমেন্ট লিঃ-এর লাইসেন্স বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আর তা বস্তবায়ন হলে চট্টগ্রামের ফয়েজ লেক হাতছাড়া হওয়া সহ কোম্পানি লাইসেন্সও হারাবে প্রতিষ্ঠানটি। খবর বাসস

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, ডিজিটাল সার্ভের মাধ্যমে ফয়েজ লেক এলাকায় রেলওয়ের ৩৩৬ একর জমির সীমা নির্ধারন এবং অধীনে থাকা উক্ত ভূমি ব্যবহারে চুক্তির শর্ত ভঙ্গ করায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

সভায় বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের জমি সংক্রান্ত বিষয়, বাংলাদেশ রেলওয়ের লিজকৃত ট্রেনের আয় ও রেল কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত ট্রেনের আয়ের তুলনামূলক প্রতিবেদন, বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল থেকে প্রকল্পের মাধ্যমে রেল লাইন নির্মাণের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ব্যয় পার্শ্ববর্তী দেশের তুলনামূলক প্রতিবেদন বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় চট্রগ্রাম ইপিজেড এলাকার পাশে রেলওয়ের সামান্য কিছু জমি অব্যবহৃত থাকায় সেগুলো অবৈধ দখলদারদের মাধ্যমে নানারকম অবৈধ কাজে ব্যবহার হওয়ায় এবং ইপিজেডে কর্তব্যরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা হুমকিতে থাকায় জমিটুকু বিশেষ শর্তে সৌন্দর্য্য বর্ধনের কাজে ইপিজেড এলাকাকে লিজ প্রদানের সুপারিশ করা হয়।

রেলওয়ে প্লাটফর্ম এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা এবং উক্ত এরিয়াতে যাত্রী ছাড়া যেন কেউ ঢুকতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার পরামর্শ দেওয়া হয়। রেলওয়ের জমি লিজ দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং কোনো ক্রমেই যেন ৩ বছরের বেশি মেয়াদে লিজ দেওয়া না হয় সেদিকে সতর্ক দৃষ্টি দেওয়ার সুপারিশ করা হয় বৈঠকে।

কমিটির সদস্য রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, ইয়াসিন আলী এবং ফাতেমা জোহরা আলী সভায় অংশগ্রহন করেন।

রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও সভায় উপস্থিত ছিলেন


এ ক্যটাগরির আরো খবর..