× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ওঠানামা বন্ধ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ফ্লাইটের ওঠানামা বন্ধ রয়েছে।

গতকাল বুধবার মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত শাহজালাল থেকে কোনো ফ্লাইট ছাড়েনি ও অবতরণ করেনি।

সর্বশেষ তথ্য মতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের মোট ১১টি ফ্লাইট ডিলে হয়। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে এসব ফ্লাইটের যাত্রীদের।

এপিবিএন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মো. তারিক আহমেদ জানান, কুয়াশার কারণে ভোর সোয়া ৪টা থেকে সব ফ্লাইট ওঠা নামা বন্ধ ঘোষণা করা হয়েছে। কুয়াশা কমলে প্লেন চলাচল ফের স্বাভাবিক হবে। সিঙ্গাপুর থেকে আসা ইউএসবাংলার একটি ফ্লাইট শাহজালালে অবতরণ করতে না পেরে চট্টগ্রামের দিকে চলে গেছে। রিজেন্ট এয়ার ও গালফ এয়ারের দুটি ফ্লাইটও শাহজালালে অবতরণ করতে পারেনি।

আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছিল, বুধবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..