রূপান্তর এনজিও এর অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে বরিশালের গৌরনদী রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মত বিনিময় সভা গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে গৌরনদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান -জিনিয়া আফরোজ হেলেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান – অতিথি হিসেবে ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান গৌরনদী উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি -সৈয়দা মনিরুন নাহার মেরী।
প্রধান বক্তা ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গৌরনদী উপজেলার জাতীয় মানবাধিকার ইউনিটির সভাপতি ও সাংবাদিক – এ,এস.মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, বার্থী ইউপি চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদার।
আরও ছিলেন গৌরনদী উপজেলার অাওয়ামিলিগ, জাতীয়পার্ট,জাসদ ও সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক মুল দলের কমিটিতে নারীদের ৩৩℅ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে উন্মুক্ত আলোচনা হয় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিনের অপরাজিতা নেটওয়ার্ক এর নারী সদস্যরা।
সঞ্চালনায় ছিলে জেলা সমন্বয়কারী নুর-ই আজম হায়দারি,সুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর -ঝুমু কর্মকার।
আরও ছিলেন জেলা প্রকল্প কর্মকর্তা -মুনজিলা আসার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সমন্বয়কারি-সঞ্জীব কুমার পাল।





