গৌরনদীতে জয়িতাদের সম্মাননা

গৌরনদীতে জয়িতাদের সম্মাননা

গৌরনদী প্রতিনিধি \ “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধানঅতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জয়িতা অমলা রানী, বীনা রানী হালদার প্রমুখ। সভা শেষে উপজেলার পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে নারী জাগরনের সংগীত পরিবেশন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।