গোলমালের পরবর্তী সিনেমার নায়িকা কে হবে?

বিনোদন ডেস্ক: গোলমাল’র পরবর্তী কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা রোহিত শেঠি।

গোলমাল এগেইন শিরোনামের এই সিনেমাতে অজয় এবং অন্যান্য প্রধান পুরুষ চরিত্রগুলো থাকলেও প্রধান নারী চরিত্র কারিনা থাকছেন না বলে জানিয়েছেন রোহিত।

কারিনার পরিবর্তে সিনেমায় কে অভিনয় করবেন তা নিয়ে এরই মধ্যে ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। এর আগে আলিয়া ভাটের অভিনয়ের কথা থাকলেও এখন তার পরিবর্তে শ্রদ্ধা কাপুরকে সিনেমায় নেওয়া হচ্ছে বলে শোনা যাচ্ছে।

গোলমাল ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমাগুলোতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর এবং শ্রেয়াস তালপারে।

এদিকে আগামী ডিসেম্বরে মা হচ্ছেন কারিনা। তাই রোহিত এ অভিনেত্রীকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেননি বলে জানিয়েছেন। যদিও কারিনা জানিয়েছেন, গর্ভবতী হলেও তার অভিনয়ের ব্যাপারে কোনো সমস্যা নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।