× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

ডেস্ক

গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে দেশের চাবি আপনার হাতে

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
দেশের চাবি আপনার হাতে

জাতীয় গণভোটকে সামনে রেখে দেশব্যাপী জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম শুরু হয়েছে। “দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে প্রচারিত লিফলেট ও ব্যানারে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব তুলে ধরা হয়েছে।

প্রচারণায় জানানো হয়, গণভোটের মাধ্যমে জনগণ যদি ‘হ্যাঁ’ ভোট প্রদান করেন, তাহলে দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন (পিএসসি) গঠনে সরকারি ও বিরোধী দলের যৌথ অংশগ্রহণ নিশ্চিত হবে। পাশাপাশি সরকার ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না এবং সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক করা হবে।

প্রস্তাবিত সংস্কারের মধ্যে আরও রয়েছে—বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিদের নির্বাচিত করা, সর্বোচ্চ ১০ বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে না পারা, সংসদে নারীর প্রতিনিধিত্ব ধাপে ধাপে বৃদ্ধি, ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠন এবং বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা।

এছাড়া নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ, ইন্টারনেট সেবা বন্ধ না করার নিশ্চয়তা, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতির ইচ্ছামতো ক্ষমা করতে না পারা এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়গুলোও গণভোটের মাধ্যমে কার্যকর করার প্রস্তাব রাখা হয়েছে।

প্রচারণায় বলা হয়, ‘হ্যাঁ’ ভোট দিলে এসব সংস্কার বাস্তবায়নের পথ সুগম হবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন সম্ভব হবে না। আয়োজকদের পক্ষ থেকে নাগরিকদের সচেতনভাবে ভোট প্রদানের আহ্বান জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..