× Banner
সর্বশেষ
বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ রবিবার(২৫ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গণভোটে “হ্যাঁ”র পক্ষে প্রচারে কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই -অধ্যাপক আলী রীয়াজ প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে -ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ সতর্কতা জারি মেটিকুলাস ডিজাইনে জাতীয় সংসদের নির্বাচন কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহায়ক পরিবেশ ও রিসোর্স মোবিলাইজেশনের ওপর জোর দিতে হবে -শিক্ষা উপদেষ্টা

ডেস্ক

খুলনা, এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

Kishori
হালনাগাদ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
খুলনা এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক  মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর২০২৫ ) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদার কে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়।

পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..