খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা

খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা

খারকিভের একটি পারমাণবিক চুল্লিতে রুশ সেনাবাহিনী হামলা চালিয়েছে। এ শহর মুলত: ইউক্রেনের দ্বিতীয় প্রধান শহর। এর আগেও এক দফা হামলা চালিয়েছিলেন খারকিভ ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজির পারমাণবিক গবেষণা চুল্লিতে।

ক্রমাগত গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনও সেখানকার ক্ষতি নিরূপণ করতে পারেনি। তবে এখন পর্যন্ত হামলায় ক্ষতিগ্রস্ত অংশ থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ বের হয়নি।

এদিকে ইউক্রেনের এক রাজনীতিবিদ সতর্ক করে বলেছেন, গোলাগুলির কারণে কোনো ক্ষতি হলে এটি বড় পরিবেশগত বিপর্যয় ডেকে আনতে পারে, যা বিরাট ধরনের ঝুঁকি তৈরি করবে।

ইউক্রেনের স্টেট নিউক্লিয়ার রেগুলেটরি ইন্সপেক্টরেট জানিয়েছে, বোমাবর্ষণের ধারাবাহিকতা আশপাশের অঞ্চলগুলোকে দূষিত করবে। একই সঙ্গে গুরুতর বিকিরণ খারাপ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।