× Banner
সর্বশেষ
সাতক্ষীরায় বাল্যবিবাহ, বহুবিবাহ ও তালাক প্রতিরোধে নাটক-গানের মাধ্যমে সচেতনতামূলক কর্মসূচি আলোকিত দেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে -ধর্ম উপদেষ্টা লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল বিতরণ  আধুনিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতিফলন ই-রিটার্ন -ভূমি সচিব         মাদারীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার যশোরে বিজিবির অভিযানে ৫১ লক্ষ ১৬ হাজার ১৪২ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক -১ কালকিনিতে হাতপাখা প্রার্থীর সন্তানকে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের -পরিবেশ উপদেষ্টা ৭১ এর স্বাধীনতাকে রক্ষা করেছে ২৪ এর ছাত্র-জনতার আন্দোলন -তারেক রহমান বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক

ডেস্ক

ক্ষমা চেয়েছেন মোহামেদ সালাহ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
ক্ষমা চেয়েছেন সালাহ

দল থেকে বাদ পড়ার পর করা বিস্ফোরক মন্তব্যের পর লিভারপুলের সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন মোহামেদ সালাহ। ক্লাবের ইংলিশ মিডফিল্ডার কার্টিস জোন্স জানিয়েছেন এই কথা। তিনি স্পষ্ট করেছেন, লিভারপুলের ড্রেসিংরুমে কোনো ফাটল নেই।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে জোন্স জানান, লিডস ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ড্রয়ের পর দেওয়া মন্তব্য নিয়ে সালাহ পুরো স্কোয়াডের সঙ্গে কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলেছেন, তার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে তিনি দুঃখিত।

গত ৬ ডিসেম্বর লিডসের বিপক্ষে ম্যাচের পর দেওয়া ওই সাক্ষাৎকারে ৩৩ বছর বয়সী মিশরীয় তারকা ক্লাব ও কোচ আর্নে স্লটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। লিভারপুলের মৌসুমের দুর্বল শুরুর দায় নিজের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন সালাহ।

এমনকি অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও শঙ্কার কথা জানান তিনি।

জোন্স বলেছেন, “মো নিজের মতো মানুষ, আলাদা একজন সত্তা। সেই নিজের কথাই বলে। কিন্তু সে আমাদের কাছে এসে বলেছে- ‘আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, আমি ক্ষমা চাই।’ এটাই সে মানুষ হিসেবে কেমন, তা দেখায়।”

তবে সেই বিতর্ক যে ড্রেসিংরুমে কোনো প্রভাব ফেলেনি, তা নিশ্চিত করেছেন জোন্স। কোচ আর্নে স্লটও শুক্রবার বলেন, সালাহকে ঘিরে কোনো অমীমাংসিত ইস্যু নেই, যদিও ৯ ডিসেম্বর ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তাকে স্কোয়াডে রাখা হয়নি।

এরপর অবশ্য ব্রাইটনের বিপক্ষে ২-০ জয়ে বদলি হিসেবে নেমে একটি অ্যাসিস্ট করেন সালাহ। ম্যাচ শেষে আফ্রিকা কাপ অব নেশন্স খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড ছাড়েন লিভারপুল ফরোয়ার্ড।

ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল বর্তমানে টেবিলের সপ্তম স্থানে। ২৬ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১০ পয়েন্ট পিছিয়ে।


এ ক্যটাগরির আরো খবর..