ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে নিরলসভাবে এগিয়ে চলেছেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ
ক্ষমতা নয় মানুষের সেবা এই অঙ্গীকার ধারন করে
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে “ক্ষমতা নয়, মানুষের সেবা” এই অঙ্গীকারকে ধারণ করে নিরলসভাবে এগিয়ে চলেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
এরই ধারাবাহিকতায় আজ (৩০শে জুলাই) বেনাপোল পৌরসভার  গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং জনকল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং আন্তরিক নেতৃত্বের কারণে পৌরবাসীর অনেকেই তাঁকে আগামী দিনের মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
একটি সুন্দর, আধুনিক, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বেনাপোল পৌরসভা গড়ে তুলতে সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।