× Banner
সর্বশেষ
বিদেশি সব মিশনের কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক আজ রবিবার(২৫ জানুয়ারি) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৫ জানুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে গণভোটে “হ্যাঁ”র পক্ষে প্রচারে কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই -অধ্যাপক আলী রীয়াজ প্রাথমিক শিক্ষার শক্ত ভিত্তির ওপর সেই জনশক্তি গড়ে ওঠে -ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি, বন্দরে বিশেষ সতর্কতা জারি মেটিকুলাস ডিজাইনে জাতীয় সংসদের নির্বাচন কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে শিক্ষার্থীদের প্রতি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার আহ্বান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সহায়ক পরিবেশ ও রিসোর্স মোবিলাইজেশনের ওপর জোর দিতে হবে -শিক্ষা উপদেষ্টা

ডেস্ক

কোপা দেল রে’র শেষ ১৬ নিশ্চিত করেছে বার্সেলোনা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
সান্তান্দেরের বিপক্ষে বার্সেলোনার জয়

কোপা দেল রে’র শেষ ১৬ নিশ্চিত করেছে বার্সেলোনা। কোপা দেল রে’র রাউন্ড অব ৩২ এর ম্যাচে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাজারার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ম্যাচটি ২-০ গোলে জয় পেলেও গুয়াদালাজারার ডিফেন্স ভাঙতে ঘাম ঝরাতে হয়েছে হ্যান্সি ফ্লিকের দলের।

তৃতীয় স্তরের ক্লাব হওয়ায় ফ্লিক মূল একাদশের অনেককেই বিশ্রামে রেখে নতুন এক একাদশ সাজান। পুরো ম্যাচে বল পজিশন ও আক্রমণে একচেটিয়া আধিপত্য দেখালেও গোলের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, দ্বিতীয়ার্ধের ৩০ মিনিটেও গোল পায়নি বার্সা। ম্যাচের ৭৬তম মিনিটে অবশেষে গুয়াদালাজারার ডেডলক ভাঙে বার্সেলোনা। ডি ইয়ংয়ের ক্রস থেকে হেড করে জাল খুঁজে নেন ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন র‌্যাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ডি-বক্সে ধরে গোলরক্ষককে কাটিয়ে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। এই জয়ে কোপা দেল রে’র পরের রাউন্ডে উঠলো বার্সেলোনা।


এ ক্যটাগরির আরো খবর..