× Banner
সর্বশেষ
১৫ বছর পর ন্যায়বিচার, স্কুলছাত্রীকে ধর্ষণ; ৩ আসামির আমৃত্যু, তিনজনের যাবজ্জীবন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত – মির্জা ফখরুল হঠাৎ ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা আর্জেন্টিনার ফাইনাল উপলক্ষে কোটালীপাড়ায় গরু জবাই করে বিশাল ভোজ ‎জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত খুলনা ও সাতক্ষীরা উপকূলের মানুষ ; বাড়ছে নারীদের রোগবালাই  ‘শাসন নয়, সেবক হতে হবে’, সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উলটে নিহত ১, আহত ৬ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের দূতাবাসের জরুরি বার্তা শাপলা চত্বর হত্যা মামলা; তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে ২০২২ বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, এবার খরচ প্রায় শূন্য – তথ্যমন্ত্রী

কেরানীগঞ্জে কারাগার উদ্বোধন নভেম্বরে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫

বিশেষ প্রতিবেদক : আগামী মাসের মধ্যে কেরানীগঞ্জে নতুন কারাগার উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইফতেখার উদ্দিন বলেন, শিগগিরই কারাগার উদ্বোধন করা হবে। আশা করছি ১৫ নভেম্বরের পর যে কোন দিন কারাগার উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন কারাগারের উদ্বোধন করবেন ।

কারা মহাপরিদর্শক বলেন, সারা দেশের ৬৮ কারাগারে ৭১ হাজারেরও অধিক বন্দি রয়েছে। অনেকে একাধিক অপরাধের জন্য বার বার গ্রেফতার হচ্ছেন। বন্দিদের মধ্যে ৭০ শতাংশ বিচারাধীন রয়েছেন। যা কারাগারের ধারণ ক্ষমতার দ্বিগুণ। এজন্য নতুন কারাগারে আরো অনেক উন্নত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  এ কারাগারে কয়েদি ধারণ ক্ষমতাও অনেক বেশি।

তিনি আরো বলেন, কারাগারে ৫১৪ জন বিদেশি নাগরিক বন্দি রয়েছেন। এর মধ্যে ৫৫ জন ভারতীয় নাগরিক, ১৪ জন মিয়ানমারের নাগরিক, ২ জন পাকিস্তান ও ২ জন নেপালের নাগরিক। এসব বন্দির মধ্যে ৭৩ জন কয়েদি দ্রুত মুক্তি পাবেন।

কারা কর্তৃপক্ষের নেওয়া নিরাপত্তার পদক্ষেপগুলোর মধ্যে অনেকগুলো নতুন কারাগারে চালু করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..