ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জে হাসিবুল পোল্ট্রি হ্যাচারীজ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে কালীগঞ্জ উপজেলার খামার মুন্দিয়া গ্রামে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
সাত নং রায় গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল পোল্ট্রি হ্যাচারীর এমডি এম এ কাদের। যুবলীগ নেতা কবির হোসেন মহারাজপুর ইউনিয়নের ইউপি সদস্য নাইমুর রহমান রাজীব।
এছাড়াও কালীগঞ্জ , কোটচাঁদপুর, মহেশপুর উপজেলার পোল্ট্রি ব্যাবসায়ী ডিলারগন। সার্বিক সহযোগিতায় ছিলেন হাসিবুল পোল্ট্রি এন্ড হ্যাচারীজের স্বত্বাধিকারী রায়গ্রাম ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন অপু। উক্ত হ্যাচারীজে প্রায় ৩হাজার মুরগি এবং প্রতিদিন ১ হাজার ৫ শ ডিম উৎপাদন হচ্ছে। এই হ্যাচারী থেকে প্রতি রবিবার ও বুধবার ৪ হাজার করে বাচ্চা উৎপাদন করতে সক্ষম হবে। হ্যাচারীটি ১.৫ একর জমির উপর প্রতিষ্ঠিত। এই হ্যাচারীর মাধ্যমে এলাকার কিছু বেকারদের কর্মসংস্থান সম্ভব হবে।





