× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

ঝিনাইদহ প্রতিনিধি: মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে বুধবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা ফাল্গুনি হামিদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়,জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জে ৭ দিন ব্যাপী নানান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। এর মধ্যে আলোচনা সভা, জলাশয়ে পোনা অবমুক্তকরন, প্রামান্যচিত্র প্রদর্শন,মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্যচাষ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা,কুইজ প্রতিযোগিতা.মৎস্য চাষীদের নিয়ে সেমিনার এবং সফল ৩ মৎস্য চাষীকে পুরস্কার বিতরন।


এ ক্যটাগরির আরো খবর..