× Banner
সর্বশেষ
কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা – স্বাস্থ্যমন্ত্রী সাইবার ঝুঁকি মোকাবিলায় আইসিটি বিশেষজ্ঞদের ‘জাতীয় কর্মপরিকল্পনা’ তৈরির আহ্বান তথ্যমন্ত্রীর ঝিকরগাছায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা নিখোঁজের ৭ দিন পর অক্ষত রাকিব; ঝিকরগাছা থানার এসআই পলাশের দক্ষতায় হাসল মা

কালকিনিতে পশু চামড়া  ছাড়ানো ও সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ এবং লবন বিতরণ

admin
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
কালকিনিতে পশু চামড়া  ছাড়ানো

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো এবং লবণ দিয়ে যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে এক সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (২০ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সাইফ উল আরেফিন এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত)  অরবিন্দ বিশ্বাস।, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, বিআরডির চেয়ারম্যান মিজানুর রহমান,  কালকিনি বাজার জামে মসজিদের খতিব মাওলানা   গোলাম হোসেন ও মাদারীপুর বিসিক  “চামড়া আমাদের দেশের একটি অন্যতম প্রধান জাতীয় সম্পদ। অসচেতনতা ও সঠিক নিয়মে চামড়া না ছাড়ানোর কারণে প্রতি বছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়, যা জাতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই কোরবানি দেওয়ার পরপরই যত দ্রুত সম্ভব বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়াতে হবে এবং তাতে পরিমাণমতো লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে।”

তিনি আরও বলেন, “চামড়া ছাড়ানোর সময় যেন কোনোভাবেই ছুরি বা ধারালো অস্ত্রের আঘাতে চামড়া কেটে না যায়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। রোদ ও গরম থেকে চামড়া রক্ষা করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে লবণ প্রয়োগ নিশ্চিত করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা ও মনিটরিং অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় কসাই, মৌসুমি চামড়া ব্যবসায়ী, বিভিন্ন এতিমখানার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত সুধী ও ব্যবসায়ীদের মাঝে চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ লবণ বিতরণ করা হয়।

উপস্থিত প্রশিক্ষণার্থীরা উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানান এবং সঠিকভাবে চামড়া সংরক্ষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..