× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা রিটার্নিং কর্মকর্তাদের কাছে এসেছে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান আজ থেকে চারদিন সরকারি ছুটি,দুদিন বন্ধ দোকান-শপিং মল

কারিনার জীবনের তিন অনুপ্রেরণা

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

বলিউডের একজন সফল অভিনেত্রী কারিনা কাপুর খান। ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন তিনি। আর প্রথম ছবিতে অভিনয় করেই ঘরে তুলেছিলেন ফিল্মফেয়ার পুরস্কার। অবশ্য কারিনা বেশ কয়েকবারই এই পুরস্কার পেয়েছেন। সফল এই নারীর জীবনের অনুপ্রেরণা তিন নারী। ‘কি অ্যান্ড কা’ তারকা নিজেই জানিয়েছেন তাঁদের নাম।

কারিনার জীবনে তাঁর মা ববিতা নাকি অক্সিজেনের মতো। যাঁকে ছাড়া কারিনার বাঁচা মুশকিল।

এ প্রসঙ্গে কারিনা বলেছেন, ‘আমার জীবনে আমার মা হলেন ঈশ্বর। আক্ষরিক অর্থেই। তিনি সেই ব্যক্তি যাঁর কাছে আমি প্রার্থনা করি। তিনি আমার অক্সিজেন।’

মেয়েকে (কারিনা) মানুষ করার জন্যই তাঁর মা, এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ববিতা কাপুর অভিনয়কে বিদায় জানিয়েছিলেন। কারিনার জীবনে আরেক নারী আছেন, যার মূল্যও নেহাত কম নয়। তিনি নব্বই দশকের বলিউডের তুমুল জনপ্রিয় এক অভিনেত্রী। ছোট বোনের বলিউড যাত্রা শুরু হলে যিনি নিজে থেকেই একটু একটু করে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছিলেন। তিনি আর কেউ নন; কারিনা কাপুরের বড় বোন কারিশমা কাপুর।

বয়সে ছয় বছরের ছোট হলেও কারিনা নাকি প্রায়ই তাঁর বোনকে নানা বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তবে তিনিই সেই মানুষ যার কাছ থেকে কারিনা উচ্চাকাঙ্ক্ষী হতে শিখেছেন।

এ তো গেল দুজনের কথা। ‘হিরোইন’ তারকা কারিনার জীবনের আরেক গুরুত্বপূর্ণ নারী হচ্ছেন তাঁর স্বামী সাইফ আলী খানের মা। অভিনেত্রী শর্মিলা ঠাকুর। নিজের শাশুড়ির সংসারের প্রতি ত্যাগ কারিনাকে বরাবর মুগ্ধ করে বলেই জানিয়েছেন এই তারকা।

কারিনা বলেছেন, ‘আমার শাশুড়ি ছিলেন একজন অসাধারণ স্ত্রী এবং মা। তিনি নিপুণভাবে সংসার করে নিজের তিন সন্তানকে মানুষ করেছেন। আমি আকুলভাবে আমার জন্য এমন জীবনই কামনা করি।’


এ ক্যটাগরির আরো খবর..