× Banner
সর্বশেষ
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই – তথ্যমন্ত্রী কক্সবাজার থেকে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় প্রকৌশলীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে – আইনমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলটিং স্কিম চালু হবে -স্বাস্থ্যমন্ত্রী মধুখালী উপজেলার কামারখালী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন – পররাষ্ট্রমন্ত্রী ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই – প্রধানমন্ত্রী শার্শার কায়বা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৪৩৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক শ্রীচৈতন্য দেব এর তিরোধান দিবস আজ

কামারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
কামারখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

ফরিদপুরের মধুখালী উপজেলার উপজেলার কামারখালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বুধবার (২০ মে ) বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দীন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রওশনা জাহান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসাপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মৃধা মোঃ শাহীনুজ্জামান, ,কামারখালী সরকারি আব্দুর রউফ কলেজের সহকারি অধ্যাপক মোঃ এনামূল হক শিকদার, স্বাগতম বক্তব্য দেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হাসান ।

এ ছাড়া আরো বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দীন , মধুখালী উপজেলা বিএনপি প্রচার সম্পাদক কাজী মামুন হোসেন, কামারখালী চাঁদতারা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আমিন উদ্দীন জিহাদী, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোছাঃ ইসমত আরা লিপি, বাবু অশোক কুমার কর, শিক্ষার্থীদের মধ্যে অদিতি রায় দিয়া, মোঃ ফেরদৌস রহমান প্রমুখ ।

সকল বক্তারা বলেন, এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের আরো সচেতন হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মা যদি তাদের সন্তানের উপর সচেতন হন তবে ওই সন্তানের অবশ্যই ভালো রেজাল্ট হবে। সেইসাথে মাঝে মাঝে বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজ-খবর নিলে তারা লেখাপড়ায় ফাঁকি দিতে পারবে না।

প্রতিটি শিক্ষার্থীর দিকে বিশেষ নজর দিতে হবে। যে শিক্ষার্থী যে বিষয়ে দূর্বল তাকে অতিরিক্ত পাঠদানের মাধ্যমে অনুশিলন করতে হবে।

এতে বিদ্যালয়ের সুনাম ও মান বৃদ্ধি পাবে। এজন্য শিক্ষক-অভিভাবকদের সমন্বয়ে ৩ মাস অন্তর অন্তর এ ধরণের অভিভাবক সমাবেশ করতে হবে। এতে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা মানুষের মত মানুষ হবে ।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোঃ আক্কাচ আলী মৃধা, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী ও প্রবীন রাজণীতিবিদ মোঃ গোলাম রসুল, কামারখালী বাজারের সুনামধণ্য ডাঃ মোঃ আশরাফ সিদ্দীকি বাবু, বাংলাদেশ জামায়াতী ইসলামী এর পক্ষ থেকে কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ রমজান আলী শেখ, কামারখালী আই টি ফার্মের পরিচালক মোঃ জিল্লুর রহমান চৌধুরী কাজল , অত্র বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মামুন চৌধুরী তনু, কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ফিরোজ মোল্যা সহ প্রায় ৭০০শত শিক্ষার্থী, অভিভাবকগন , শিক্ষকমন্ডলী , সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক দুলাল কুমার মিত্র । পরিশেষে আমেরিকান প্রবাসী অত্র বিদ্যালয়ের ১৯৬৮সালের এস.এস.সি পরীক্ষায় ট্যালেন্টপুল প্রাপ্ত ছাত্র মীর হাকিম হোসেন এর পক্ষ থেকে কাজী মামুন হোসেন এর মাধ্যমে অত্র বিদ্যালয়ের ৯ম ও দশম শ্রেনীর ১ থেকে ৩ রোল প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ৬জনের মেধা ও উদ্দীপনা পুরস্কার বিতরন করে অনুষ্ঠানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ বশীর উদ্দীন অভিভাবক সমাবেশ শেষ করেন ।


এ ক্যটাগরির আরো খবর..