কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু

কাতারে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে, তিন বাংলাদেশি তরুণ। নিহতরা হলেন, ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)।

স্থানীয় সময় শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় দেশটির রাজধানী দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। তারা তিন জন কাতারে সপরিবারে থাকে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এসময় তারা গাড়িটি রাস্তাতে রেখেই ঠিক করার চেষ্টা করেন।

তৎক্ষণিকভাবে অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।