× Banner
সর্বশেষ
ধর্ষণের আসামি জামিনে মুক্তি পেয়ে হুমকি ভূমি রেজিষ্ট্রেশন ভূমি মন্ত্রণালয়ের অধীন হওয়া উচিত – সিনিয়র সচিব বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস নির্বাচন কালীন অপতথ্য রোধে সত্য ও যাচাইকৃত সংবাদ পরিবেশন করতে হবে: তথ্য ও উপদেষ্টা আবু ধাবিতে মঙ্গলবার বসছে আইপিএলের নিলাম :ম্যানেজারের ভুলে অ্যাস্টন ভিলার কাছে হারের পর জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল নোয়াখালীতে অ্যাডভোকেট আজিজুল হক বকশী স্মরণে নাগরিক শোকসভা‎‎ নোয়াখালীতে মন্জু হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন দুই গোলে এগিয়ে গিয়ে জয় : রিয়ালের চেয়ে আরও এগিয়ে বার্সেলোনা হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, আটক এক

কবিরাজ সেজে বাসায় ঢুকে স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ী থেকে কবিরাজ সেজে বাসায় ঢুকে এক গৃহকর্তাকে অজ্ঞান করে তিন ভরি ওজনের স্বর্ণের চেইন নিয়ে গেছে এক মহিলা। যাত্রাবাড়ীর কাজীরবাগ-গোলাপবাগ এলাকায় রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত গৃকর্তার নাম নাম আবদুল খালেক (৬৫)। তিনি ৬তলা বাসার তৃতীয়তলায় ভাড়া থাকেন। আবদুল খালেকের ছেলে আল আমিন হোসেন বলেন, আমার বাবা ধবলরোগী। সকালে ওই মহিলা কবিরাজ এসে বাবাকে দেখে বলেন-‘আমি এটা ভালো করতে পারি’। তারপর তিনি এক ঘরে বাবাকে নিয়ে চারিদিকে পানি ছিটিয়ে দেন আর বলেন-‘এই পানি কারো গায়ে লাগলে তারও এই রোগ হবে।’ এ কথা শুনে সবাই যে যার রুমে চলে যায়। এসময় বাবার নাকের কাছে কিসের যেন ঘ্রাণ নিতে বলে। এরপর বাবা আস্তে আস্তে অচেতন হয়ে পড়ে। এই ফাঁকে তার গলায় থাকা তিন ভরি ওজনের সোনার চেইন নিয়ে সে পালিয়ে যায়। এরপর তাকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে আনা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগের সহকারি ক্যাম্প ইনচার্জ (উপপরিদর্শক) সেন্টুচন্দ্র দাস জানান, তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।


এ ক্যটাগরির আরো খবর..