× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

একুশে বই মেলায় নয়ন লাল দেব-এর কাব্যগ্রন্থ “বহে না সুবাতাস”

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুন কবি নয়ন লাল দেব-এর কাব্যগ্রন্থ “বহে না সুবাতাস” ।
বইটির প্রকাশক কবি সালাম মাহমুদ ও প্রকাশ করেছে মুক্তবাংলা প্রকাশনী। প্রায় চল্লিশটি কবিতা নিয়ে সাজানো উক্ত কাব্যগ্রন্থে শুভেচ্ছাবাণী লিখেছেন কবি নির্মলেন্দু গুন।

বইটিতে নয়ন লাল দেব কাব্য পংক্তিতে তুলে ধরতে চেয়েছেন প্রেম, প্রকৃতি, অনুভূতি ও গভীর জীবনবোধের প্রতিচ্ছবি। “বহে না সুবাতাস” কাব্যগ্রন্থটি বই মেলায়  বাংলা একাডেমি প্রাঙ্গনের লিটলম্যাগ চত্বরের ২০নং পরাগ স্টল ও সোহরাওয়ার্দী উদ্যানে মুক্তদেশ প্রকাশনীর ১৮০-১৮১ নং স্টলে পাওয়া যাচ্ছে।

তরুন কবি নয়ন লাল দেব সাহিত্য চর্চার পাশাপাশি যুক্ত রয়েছেন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাথে। এই কাব্যগ্রন্থটি ছাড়াও ছোট গল্প, প্রবন্ধ, কবিতা বিষয়ক বিভিন্ন সময়ে উনার অগ্নিশিখা, হাসি-কান্নার বিচিত্র মেলা, অন্তরালে ঢেউ ও স্বপ্ন অসম্ভবের কাছে নামের আরও চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..