× Banner
সর্বশেষ
সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক – নেতা নির্বাচনে বসছে বিএনপি প্রথম ধাপে শপথ নিলেন বিএনপির এমপিরা শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু-পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পা‌কিস্তানের মন্ত্রী সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন অন্তর্বর্তীকালীন শাসনের অবসান, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান নব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ সকাল ১০টায় আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

উপকারভোগীদের অর্থ, ঢেউটিন ও চেক প্রদান করেন শেখ আফিল উদ্দিন এমপি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

এম,এ,জলিল, শার্শা যশোরঃ  যশোর-১, শার্শা আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন শার্শা উপজেলায় উপকার ভোগীদের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ, গৃহ নির্মানের টেউটিন ও চেক প্রদান করেছেন।

বৃহস্পতিবার ৮ই আগষ্ট সকাল ১১টার সময় শার্শা উপজেলা অডিটেরিয়াম প্রাঙ্গনে জনাকীর্ণ পরিবেশে প্রধান অতিথি উপকার ভোগীদের মাঝে এই ঢেউটিন ও চেক বিতরন করেন।

এসময় আবেগঘন পরিবেশে তিনি বলেন, আমাদের মত সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রয়েছে প্রতিটি গরীব মানুষের । তারাও আমাদের মত মানূষ, তারা আমাদের ভাই বোন স্বজন অথবা নিকটআত্নীয়। আমাদের যেমন সমাজে অধিকার রয়েছে, তাদেরও রয়েছে। বর্তমান সরকার গরীব দুখী মানুষের সামাজিক, অর্থনেতিক, শিক্ষার উন্নয়ন নিয়ে কাজ করছেন। যার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে তারা।

তিনি আরো বলেন, শার্শার প্রতিটি ঘর আর গরীব থাকবে না, প্রত্যেক ঘরে ঘরে আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশ ও জাতির জন্য কাজ করবে তারা ৷শার্শা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে বাংলাদেশ সহ বিশ্বের কাছে পরিচিতি করতে হবে ৷ দেশের জনগণ জানেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী কন্যা সর্বক্ষেত্রে যে উন্নয়ন করেছেন তা বিশ্ব দরবারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বৃহস্প্রতিবার ৮ই আগষ্ট সকাল ১১টার সময় শার্শা উপজেলার নিজস্ব অডিটেরিয়াম প্রাঙ্গনে জনাকীর্ণ পরিবেশে প্রধান অতিথী ১২২ জন উপকার ভোগীদের মাঝে এই ঢেউটিন ও চেক বিতরন করেন।অনুষ্ঠানটির আয়োজন করেন শার্শা উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল এর সভাপত্বিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরেদৗস ,যশোর জেলা পরিষদের সদস্য ও অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান,বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, বাগআঁচড়া চেয়ারম্যান ইলিয়াস করিব বকুলসহ সকল চেয়ারম্যানবৃন্দ,বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক আল-আমিন রুবেল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..