ট্রাম্পের সঙ্গে বৈঠকে পরমাণু অস্ত্র নিয়ে আলোচনার অঙ্গীকার উত্তর কোরিয়ার

বিশেষ প্রতিবেদকঃ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে নিজেদের পরমাণু অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া। মে মাসেই ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য এই বৈঠক হতে পারে।

প্রস্তুতি হিসেবে একটি নিরপেক্ষ দেশে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা অনেকবার আলোচনায় বসেছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। এই প্রথম ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে, উত্তর কোরীয় নেতার বৈঠক হতে যাচ্ছে।

কোথায় এই বৈঠক হবে তা এখনো জানা যায়নি। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএন বলছে, ঐতিহাসিক এই বৈঠক রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজন করতে চায় উত্তর কোরিয়া। বিকল্প ভেন্যু হিসেবে মঙ্গোলিয়াতেও হতে পারে এই বৈঠক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।