× Banner
সর্বশেষ
ভারতের কাছে বানিজ্য চুক্তিতে ধরাশায়ী আমেরিকা কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার ঝিনাইদহ-৪ আসনকে দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক আসন গড়তে চাই -আবু তালিব শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভায় ডাকসু ভিপি সাদিক কায়েমের উপস্থিতি দেশীয় কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বুকে ধানের শীষ লাগিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত আব্দুল্লাহ মান্ধাতা আমলের পদ্ধতিতে বাংলাদেশের জিডিপি গণনা, সি রেটিং জিডিপি -আইএমএফ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ইউজিসির সঙ্গে বিএসপিইউএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
ইউজিসির সঙ্গে বিএসপিইউএ প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকসের (বিএসপিইউএ) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (১৬ আগস্ট) ইউজিসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

এ সময় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. মো. আবু তাহের, ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, বিএসপিইউএ সভাপতি অধ্যাপক ড. ফরিদ আহমদ সোবহানী, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি তুলে ধরে অধ্যাপক ড. ফরিদ আহমদ বলেন, গুণগত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ কাজ করে যাচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ইউজিসির সহযোগিতা কামনা করছি।

অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় ইউজিসির সহযোগিতা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..