আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় সমাজকল্যান মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের সহায়তায় প্রতিবন্ধী ও এলাকার দুস্থঃ রোগীদের দুই দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা ও থেরাপী প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে দুই দিন ব্যাপি চিকিৎসা ও থেরাপী ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান-১ এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার।
উদ্বোধন হওয়া চিকিৎসা ক্যাম্পে গতকাল বৃহস্পতিবার প্রতিবন্ধিসহ প্যারালাইসিস, বাত ব্যাথাসহ বিভিন্ন সমস্যা নিয়ে এলাকার ১শ ২৫জন দুস্থঃ ও অসহায় রোগীর চিকিৎসা সেবা ও থেরাপি প্রদান করেন ক্যাম্পের কনসালটেনন্ট (ফিজিও থেরাপি) ডা. আরাফাতুল ইসলাম সম্রাট।





