× Banner
সর্বশেষ
আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫

ডেস্ক

আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশের ঘোষণা জামায়াতে ইসলামীর

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ জুন, ২০২৫
জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে  ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাসহ বেশ কয়েকটি দাবিতে আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এ উপলক্ষে বুধবার (২৫ জুন) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, আগামী ১৯ জুলাই (শনিবার) বেলা ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে যে দাবিগুলো তুলে ধরা হবে তার মধ্যে রয়েছে- লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সকল গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ ও ঘোষণাপত্র’ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, ‘প্রতিনিধিত্বমূলক অনুপাতিক’পদ্ধতিতে নির্বাচন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা।

জাতীয় সমাবেশ সফল করতে বৈঠকে বিভিন্ন বিভাগের অগ্রগতি ও প্রস্তুতি পর্যালোচনা করা হয়। একইসঙ্গে সমাবেশকে শান্তিপূর্ণ ও কার্যকর করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি zসর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়। দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নির্ধারিত তারিখে জাতীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং এটি দেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমির যথাক্রমে নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মো. ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাড. আতিকুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..