× Banner
সর্বশেষ
বিগ ব্যাশে দিনশেষে ট্র্যাজিক হিরো হয়েই থাকতে হলো ওয়ার্নারকে সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন- সুপ্রদীপ চাকমা ষাট গম্বুজ প্রত্নস্থল ও বাগেরহাট জাদুঘরে ই-টিকিটিং সেবার উদ্বোধন গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোতে দেশের চাবি আপনার হাতে আসন্ন গণভোটে হ্যাঁ-এর পক্ষে জনমত তৈরি করতে হবে -স্বাস্থ্য উপদেষ্টা মনোনয়ন ফিরে পেতে আপিল শুনানির সপ্তম দিনে মঞ্জুর ১৮টি ও নামঞ্জুর ২১টি জামায়াত জোট থেকে বেরিয়ে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলন প্রার্থিতা ফিরে পেলেন অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ) নামে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু গতবছর যশোর রিজিয়ন সীমান্তে ৩৮০ জন আসামিসহ ৩৭৭ কোটি টাকা মূল্যের মালামাল আটক

পিআইডি

জাপানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস

টোকিওস্থ  বাংলাদেশ দূতাবাস যথাযথ গুরুত্ব ও তাৎপর্যের সাথে উদযাপন করেছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫। দিবসটি উদযাপনের অংশ হিসেবে জাপানের প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আজ (১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার) দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা প্রদত্ত বাণী পাঠ করা হয়।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি জাপান প্রবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন ও সুনাম বৃদ্ধিতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষ্যে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আগত অতিথিবৃন্দ উন্মুক্ত আলোচলায় অংশগ্রহণ করে বর্তমান পরিস্থিতিতে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ, জাপানে অধিক সংখ্যক বাংলাদেশি জনশক্তি নিয়োগের বিভিন্ন দিক তুলে ধরেন এবং একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ কাজে তাদেরকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য কৃতী প্রবাসী বাংলাদেশি/প্রতিষ্ঠান কে সম্মাননা প্রদান করা হয়।

এসময় দূতাবাসের কর্মকর্তা/ কর্মচারীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..