শার্শায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শার্শায় অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শা উপজেলার সীমান্তবর্তী নিজামপুর ইকোপার্কের ভিতর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে খিদির আলী (৪৫) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) রাসনা শারমিন মিথি এ সাজা দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুপুরে শার্শার নিজামপুর এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগে খিদির আলী জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট  ও সহকারি কমিশনার রাসনা শারমিন মিথি সাংবাদিকদের বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।